News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
শর্তসাপেক্ষে পিএসএল খেলার ছাড়পত্র পেলেন শরিফুল-মোস্তাফিজরা

শর্তসাপেক্ষে পিএসএল খেলার ছাড়পত্র পেলেন শরিফুল-মোস্তাফিজরা

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তাদের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই আসরে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা।সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। একই দলে নিলামের মাধ্যমে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে পেশোয়ার জালমিতে নাহিদ রানার সঙ্গে খেলবেন শরিফুল ইসলাম। আর রিশাদ হোসেনকে দেখা যাবে রাওয়ালপিন্ডির জার্সিতে।

তবে পুরো আসরের জন্য নয়, আপাতত ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনুমতি পেয়েছেন তারা। ওই সময়ের মধ্যেই দেশে ফিরতে হবে, কারণ এরপর বাংলাদেশে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। তবে এই সিরিজের দলে কেউ জায়গা না পেলে তার এনওসির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আসন্ন ওয়ানডে সিরিজকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির সরাসরি খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সম্ভাব্য সেরা দল নিয়েই স্কোয়াড সাজাতে চায় বোর্ড।

এদিকে পিএসএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পেশোয়ার জালমির হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই পেসার। তিনি বাংলানিউজকে বলেন, ‘আগেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি, তবে পিএসএলে এবারই প্রথম। ভালো লাগছে।চেষ্টা থাকবে প্রত্যাশা পূরণ করার।’

অনাপত্তিপত্র প্রসঙ্গে শরিফুলের মন্তব্য, ‘বিসিবি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। জাতীয় দলই সবার আগে। যতটুকু সুযোগ পাবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS