News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ

‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন নাকি আর্জেন্টিনা কার পক্ষে থাকবেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি? এমন প্রশ্নের জবাবে কোনো পক্ষই নিলেন না তিনি। উল্টো হেসেই উড়িয়ে দিলেন বিষয়টি।রসিকতা করে মেয়র জানালেন, এই টুর্নামেন্টে তিনি এ পর্যন্ত যে দলকেই সমর্থন করেছেন, তারাই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে!

সিটি হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোববার অনুষ্ঠেয় মেগা ফাইনাল নিয়ে কথা বলেন মামদানি। কার পক্ষে গলা ফাটাবেন এমন প্রশ্নে কোনো ফেবারিট দলের নাম না নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, কোনো দলের ওপর তিনি ‘অপয়া’ নজর দিতে চান না।

মামদানি বলেন, ‘আমি যার জন্যই গলা ফাটিয়েছি, সেই হেরেছে। এই মুহূর্তে আমি যে দলের নামই নেব, মনে হচ্ছে তারাই হেরে যাবে।’

তবে কোনো দলকে বেছে না নিলেও এবারের বিশ্বকাপের ভূয়সী প্রশংসা করেছেন মামদানি। মেয়রের চোখ এখন রোববারের ফাইনালের দিকে।স্পেনের বিস্ময় লামিন ইয়ামাল আর আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসির এক রোমাঞ্চকর ও ঐতিহাসিক লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন তিনি।

কথাপ্রসঙ্গে মামদানী মনে করিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ঐতিহাসিক ছবিটির কথা যেখানে দেখা যায়, একদম শিশু লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। মেয়র অকপটে স্বীকার করেন, প্রথম দেখায় ছবিটিকে তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই  দিয়ে তৈরি বলেই মনে হয়েছিল।

নিউ ইয়র্কের মেয়র বলেন, ‘আমি তো ভেবেছিলাম লিওনেল মেসি আর লামিন ইয়ামালের ওই ছবিটা এআই দিয়ে বানানো।’ পরে অবশ্য তিনি জানতে পারেন, বছরের পর বছর আগে তোলা ওই ছবিটি সম্পূর্ণ আসল। তখনো হয়তো দুই ফুটবলারের কেউই কল্পনা করেননি যে, একদিন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাঁরা একে অপরের মুখোমুখি দাঁড়াবেন।

সময়ের এই অবিশ্বাস্য চক্র নিয়ে বলতে গিয়ে মামদানী যোগ করেন, বিশ্বকাপ ফাইনালে মেসি আর ইয়ামালের এই দ্বৈরথ দেখতে পাওয়াটা সত্যি ‘দারুণ এক ব্যাপার।’

তবে ম্যাচের ফল কী হতে পারে, তা নিয়ে কোনো আগাম ভবিষ্যদ্বাণী না করে একদম চতুর রাজনীতিকের মতো হেসেই শেষ করলেন মেয়র। তার শেষ কথা, তিনি স্রেফ একটা দুর্দান্ত ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS