গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগরী দক্ষিণের সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, এ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, ছাত্র মজলিস মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ।