স্থানীয় সরকার নির্বাচনের বিধি সংশোধন করতে বিভিন্ন বিধির তুলনামূলক চিত্র প্রস্তুত করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির প্রধান, জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বুধবার (১৩ মে) বৈঠকের পর তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।এই নির্বাচন কমিশনার বলেন, কোন স্থানীয় সরকারের বিধিতে কী আছে, সরকার আইনে কী পরিবর্তন এনেছে ইত্যাদির ওপর তুলনামূলক চিত্র তুলে ধরার জন্য বলেছি।
তিনি বলেন, সব স্থানীয় সরকারের সঙ্গে একই রকম বিধিমালা প্রস্তুতের জন্য এই কাজটি করতে বলা হয়েছে।এছাড়া আইনে কী পরিবর্তন এনেছে সরকার, সেটাও দেখা হবে।
মঙ্গলবার এই নির্বাচন কমিশনার বলেছিলেন, জামানত বৃদ্ধি, পোস্টারে প্রচার বাদ, ইভিএম বাদ দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশোধনী আনা হবে।এ বছরই আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে হবে। এজন্য সংশোধিত আইন অনুযায়ী বিধিমালাও সংশোধন করতে হবে।সেই কার্যক্রম এখন করা হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরের চার হাজার একশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করা হবে।