News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতিতে ঘটনাটি নতুন কূটনৈতিক আলোচনা ও ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মে এক দিনের সংক্ষিপ্ত সফরে বেইজিং যেতে পারেন পুতিন। যদিও সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে মস্কো ও বেইজিং-দুই পক্ষই সফরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের মতে, একই মাসে বিশ্বের দুই প্রভাবশালী নেতাকে আতিথেয়তা দিয়ে বৈশ্বিক কূটনীতিতে নিজের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরছে চীন। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের টানাপোড়েন এবং ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার ওপর পশ্চিমা চাপের প্রেক্ষাপটে পুতিনের এই সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এর আগে দীর্ঘ নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের চীন সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, প্রযুক্তি প্রতিযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন তিনি।

ট্রাম্পের সফরের পরপরই পুতিনের সম্ভাব্য বেইজিং সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বহুপক্ষীয় কোনো সম্মেলন ছাড়াই অল্প সময়ের ব্যবধানে দুই পরাশক্তির নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছে চীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS