‘জয়ধ্বনি’ হুক স্টেপ চ্যালেঞ্জ, শাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ

‘জয়ধ্বনি’ হুক স্টেপ চ্যালেঞ্জ, শাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত মিউজিক ভিডিও ‘জয়ধ্বনি’। এম-রাইজ নিবেদিত এবং জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় এই গানটি প্রকাশের পর থেকেই দর্শকরা একে ‘বাংলার সেরা সেলিব্রেশন এনথেম’ হিসেবে অভিহিত করছেন।

এবার ভক্তদের জন্য গানটির সঙ্গে যুক্ত হওয়ার এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শুরু হয়েছে ‘জয়ধ্বনি হুক স্টেপ চ্যালেঞ্জ’।এই চ্যালেঞ্জে বিজয়ী সেরা ১০ জন প্রতিযোগী পাবেন সরাসরি শাকিব খানের সাথে দেখা করার এক অনন্য সুযোগ।

চ্যালেঞ্জে অংশ নেওয়ার ক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম।আগ্রহী প্রতিযোগীদের ‘জয়ধ্বনি’ গানের হুক স্টেপে ড্যান্স করে একটি ভিডিও রেকর্ড করতে হবে। এরপর ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইল, পেজ অথবা ইনস্টাগ্রামে পাবলিক করে আপলোড করতে হবে। 

ভিডিওটি আপলোড করার সময় ক্যাপশনে অবশ্যই নিচের হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে:

ভিডিও সাবমিশনের শেষ সময় আগামী ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মনে রাখতে হবে, হ্যাশট্যাগ ছাড়া কোনো ভিডিও প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না। 

উল্লেখ্য, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমন কথার এই গানটি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের টেকনিক্যাল টিমের সমন্বয়ে নির্মিত হয়েছে। ইতোমধ্যেই তার চোখ ধাঁধানো ভিউজ্যুয়ালের কারণে দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। 

ভিডিওটিতে শাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন লুকে। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাকের সঙ্গে রোদচশমা পরে উৎসবমুখর পরিবেশে নাচের তালে ঝড় তুলেছেন তিনি। আন্তর্জাতিক মানের চিত্রায়ণ আর উষ্ণ রঙের চমৎকার আবহ ভিডিওটিকে দিয়েছে এক নতুন মাত্রা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS