এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আসছে

এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বোর্ডের নিয়মানুযায়ী, পরীক্ষার ফলাফলের পর শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন। বিদ্যমান মূল্যায়ন পদ্ধতিতে কেবল মাত্র উত্তরপত্রে শিক্ষার্থীর নম্বর গণনা করা হয়, সেখানে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ নেই।

এক সাংবাদিক প্রশ্ন করেন- খাতা মূল্যায়নের ক্ষেত্রে ভালো ভালো শিক্ষক খাতা নিতে চায় না, আর তাদের যে সম্মানি, এটা কম। যদিও গত বছর সামান্য বাড়িয়েছিল ঢাকা বোর্ড।কিন্তু সেই সংখ্যাটা অনেক কম, তাদেরও তো একটা উৎসাহের বিষয় থাকে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, হ্যাঁ, মূল্যায়ন নিয়ে আমরা কথা বলছি। আমাদের পরীক্ষক খুব কম।আমরা পরীক্ষকও বাড়াচ্ছি এবং এক্সামিন ট্রেনিং করাচ্ছি।

১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন, সেখানে আমরা খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা রেখেছি, যেটা আগামী সংসদে পাস হবে। অতএব, মূল্যায়ন পদ্ধতি নিরূপন করার জন্য, পরীক্ষা করার জন্য আমরা অ্যাক্টে ওটাই ঢুকিয়েছি। আমরা জানি যে মূল্যায়ন পদ্ধতিটা সঠিক হতে হবে এবং ইউনিভার্সাল হতে হবে। এগুলো আমরা জানি এবং এগুলো আমরা অ্যাড্রেস করছি। পরীক্ষকও বাড়াতে হবে, এদের সংখ্যাও কম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS