ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেছেন, একটি দেশের রাজধানীর পরিবেশ-পরিস্থিতি, অবস্থা, শিল্পকারখানা, বর্জ্যব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনাসহ নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর দেশের সামগ্রিক চিত্র ফুটে ওঠে। বাংলাদেশের রাজধানী ঢাকার দিকে তাকালে নেগেটিভ দিকটিই আমাদের সামনে চলে আসে।অপরিকল্পিতভাবে নগরায়ণের ফলে সামান্য মৌসুমি বৃষ্টিতেই ঢাকার চিত্র আমাদেরকে কক্সবাজারের সাদৃশ্যের কথা স্মরণ করিয়ে দেয়। রাজধানীর এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না।বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ জাতির বিবেককে নাড়া দিয়েছে। তাই অপরিকল্পিত নগরায়ণের কালো থাবা থেকে নগরবাসী মুক্তি দিন।
শুক্রবার (১৭জুলাই) নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে দ্বিবার্ষিক অডিট ও মূল্যায়ন সভায় তিনি এসব মন্তব্য করেন।