মেসিকে নিয়ে আবেগে ভাসলেন শাকিরা

মেসিকে নিয়ে আবেগে ভাসলেন শাকিরা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সামাজিকমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পপ সম্রাজ্ঞী শাকিরা। বিশ্বকাপের থিম সং গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া কলম্বিয়ান গায়িকা ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে এই বয়সেও তার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন।

তিনি লেখেন, ‘লিওনেল মেসি যা করছেন, তা অভাবনীয়! এটি এমন এক ব্যক্তির মূল্যবোধকে ফুটিয়ে তোলে, যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ও সুশৃঙ্খল, যিনি সময় এবং সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করছেন। তিনি প্রমাণ করেছেন যে কোনও মানুষকে তার বয়স কিংবা অন্য কে কী বললো, তা দিয়ে বিচার করা যায় না।

শাকিরা মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেন। এই গায়িকা বলেন, ফুটবল সুপারস্টারের এই সাফল্যের পেছনে আন্তোনেলাই মূল প্রেরণা ও শক্তির উৎস।

শাকিরা আরও বলেন, ‘আমি জানি যে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী পাশে থাকার কারণেই তিনি নিজেকে প্রমাণ করার এই শক্তি ও অনুপ্রেরণা পান।’

শাকিরার এই পোস্ট নজর এড়ায়নি আন্তোনেলারও।শৈশবের প্রেমিকা ও ২০১৭ সালে বিয়ে করা তিন সন্তানের জননী আন্তোনেলা রোকুজ্জো পরবর্তীতে শাকিরার সেই স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও শেয়ার  করেছেন।

এদিকে শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়) স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, আর স্পেন চাইবে আরো একটি বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে তুলতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS