৩৬ জুলাইয়ের ঘটনায় নিহতদের তালিকা প্রকাশের দাবিতে এনডিবির ব্ল্যাক র‌্যালি

৩৬ জুলাইয়ের ঘটনায় নিহতদের তালিকা প্রকাশের দাবিতে এনডিবির ব্ল্যাক র‌্যালি

৩৬ জুলাইয়ের ঘটনায় নিহতদের সুষ্ঠু ময়নাতদন্ত, নিরপেক্ষ তদন্ত এবং নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে ব্ল্যাক র‌্যালি ও জনসমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা কালো মাস্ক পরে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, জুলাইয়ের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সরকারি গেজেট, জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে অসঙ্গতি রয়েছে। তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

পাশাপাশি এনসিপি ও জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিও উত্থাপন করেন।

সমাবেশে বক্তব্য দেন এনডিবির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক মো. বাবুল মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল, হাশেম মোল্লা, নয়ন বেপারী কাউসার, অরবিন্দ দেবনাথ, জামান সরদার এবং জাতীয় শিক্ষাধারার সদস্য আবদুর রহমান হাওলাদার।সংহতি জানিয়ে বক্তব্য দেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর।

বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে জুলাইয়ের ঘটনায় নিহতদের পোস্টমর্টেম প্রতিবেদন, নিরপেক্ষ তদন্তের ফলাফল, নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা এবং সংশ্লিষ্টদের সম্পদের তথ্য প্রকাশের দাবি জানান।

এ ছাড়া মোমিন মেহেদী আবু সাঈদ ও হাদী হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবিও জানান। তার বক্তব্যে তিনি এসব বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS