News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত মিলতেই বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে তেলের দামে, পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও মঙ্গলবার (২১ এপ্রিল) ফিরেছে আংশিক ইতিবাচক প্রবণতা। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে, কারণ চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে; এমন জোরালো আভাস বিস্তারিত পড়ুন

মুখিয়ে আছে মার্কিন বাহিনী, চুক্তি না হলে পুরোদমে হামলা: ট্রাম্প

ইরান–যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আর সময় বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই।বরং সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের দিকেই এগোতে পারে ওয়াশিংটন। মঙ্গলবার (স্থানীয় সময়) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে খুব বেশি সময় বিস্তারিত পড়ুন

চুক্তিতে রাজি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি হেগসেথের

ইরানের জ্বালানি অবকাঠামো এখনো পুরোপুরি ধ্বংস হয়নি এবং তা সম্পূর্ণভাবে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ‘পুরোদমে প্রস্তুত’, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সব বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার পর এখন তেহরানকে একটি পারমাণবিক চুক্তিতে রাজি হতে হবে, নইলে তাদের অবশিষ্ট অবকাঠামো, বিদ্যুৎ বিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান

হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক টেলিফোন আলাপে ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন বলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করাও সুরক্ষিত রাখা উচিত, আবার বিস্তারিত পড়ুন

যেভাবে মার্ক কার্নির প্রেমে পড়ল কানাডা

কানাডার রাজনীতিতে এমন উত্থান খুব বেশি দেখা যায় না। এক বছর আগেও যাকে অনেকেই সাময়িক নেতা হিসেবে দেখছিলেন, সেই মার্ক কার্নি এখন শুধু প্রধানমন্ত্রী নন, বরং দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দু।তিনটি উপনির্বাচনে তার দল লিবারেল পার্টির বড় জয় সেই অবস্থানকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে টরন্টোর দুটি আসনে সহজ জয় এবং মন্ট্রিয়লের বিস্তারিত পড়ুন

রাত থেকে লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি: হিজবুল্লাহপন্থী গণমাধ্যম

হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে। ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে। তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো বিস্তারিত পড়ুন

সৌদি আরবসহ ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ এনে সৌদি আরবসহ পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। বিষয়টি নিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোয়াইয়েইর কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বিস্তারিত পড়ুন

ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে অপসারণ চাইলেন সিআইএর সাবেক পরিচালক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি নতুন করে আলোচনায় এসেছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান বলেছেন, ট্রাম্পের মতো পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্রের সংবিধানে ২৫তম সংশোধনী যুক্ত করা হয়েছিল। মার্কিন সংবিধানের ওই সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য একমত হলে কোনো প্রেসিডেন্টকে বিস্তারিত পড়ুন

আলোচনা চলাকালে নেতানিয়াহুর ফোনেই বদলে যায় সবকিছু: আরাঘচি

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলা শান্তি আলোচনা হঠাৎ করেই ভিন্ন দিকে মোড় নেয়। আলোচনার মাঝপথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকল পরিস্থিতিকে আমূল বদলে দিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, বৈঠকের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিস্তারিত পড়ুন

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে ‘জব্দ করবে’ মার্কিন বাহিনী

ওমান উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অবরোধ ঘোষিত এলাকায় অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেটি আটক, দিক পরিবর্তনে বাধ্য করা কিংবা সরাসরি জব্দ করা হতে পারে বলে জানিয়েছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নাবিকদের বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS