News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রাত থেকে লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি: হিজবুল্লাহপন্থী গণমাধ্যম

রাত থেকে লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি: হিজবুল্লাহপন্থী গণমাধ্যম

হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে।

ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে।

তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল।দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রথম তোলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।

চ্যানেল ১২ আরও জানায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ রাতেই ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে বসবে।তবে কিছু মন্ত্রী উল্টো অবস্থান নিয়েছেন, তারা বৈরুতসহ লিতানি নদীর বাইরে আবারও হামলা জোরদারের পক্ষে চাপ দিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS