News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
মেসিকে ঘিরেই দল সাজালো আর্জেন্টিনা, ফিরেছেন আকুনা

মেসিকে ঘিরেই দল সাজালো আর্জেন্টিনা, ফিরেছেন আকুনা

আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে বুধবার রাতে ২৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের নায়ক লিওনেল মেসিকে ঘিরেই আসন্ন বিশ্বকাপের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।৩৮ বছর বয়সী এই তারকার স্কোয়াডে থাকা এটিই স্পষ্ট করে যে, আমেরিকার মাটিতে শিরোপা ধরে রাখার মিশনে তিনি থাকছেন। 

মেসির সঙ্গে ক্লাব সতীর্থ রদ্রিগো দি পল ছাড়াও নিয়মিতদের মধ্যে দলে আছেন হুলিয়ান আলভারেস, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস, এন্সো ফের্নান্দেস এবং লেয়ান্দ্রো পারেদেস।

স্কালোনির এবারের দলে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার তমাস পালাসিওস এবং রেসিংয়ের ডিফেন্ডার গাব্রিয়েল রোহাস। এছাড়া গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে অনুপস্থিত থাকা অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা আবারও জাতীয় দলে ফিরেছেন।

আর্জেন্টিনার ২৮ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুস্সো।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, তমাস পালাসিওস, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো দি পল, এনসো ফের্নান্দেস, ভালেন্তিন বার্কো, এসেকিয়েল পালাসিওস, নিকো পাস, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ানো সিমিওনে, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গন্সালেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS