News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
নজরদারি প্রযুক্তি পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে

নজরদারি প্রযুক্তি পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে রাষ্ট্রের নজরদারি সক্ষমতা ও এর সীমাবদ্ধতার আইনি ও কারিগরি দিকসমূহ পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, জরুরি প্রাণরক্ষা, জননিরাপত্তা ও বিচারিক প্রয়োজনের সঙ্গে নাগরিকের গোপনীয়তার সাংবিধানিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য নিশ্চিত করতে আটটি মানদণ্ডের ভিত্তিতে আটটি সুপারিশ প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গুম ও বেআইনি আটক সংক্রান্ত ঘটনা এবং একই সঙ্গে নজরদারির মাধ্যমে অপরাধ দমন ও সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্রীয় সাফল্য—এই দুই বাস্তবতার প্রেক্ষাপটে প্রতিবেদনটি প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান আইন, নীতি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও প্রযুক্তিগত ব্যবস্থার আলোকে নজরদারি ব্যবস্থার কাঠামোগত ঝুঁকি, শাসনগত ঘাটতি এবং প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্র চিহ্নিত করাই ছিল কমিটির মূল লক্ষ্য।

তথ্যভিত্তিক, তুলনামূলক ও নীতিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত প্রতিবেদনে বর্তমানের অসম্পূর্ণ ও স্বচ্ছতাহীন কাঠামো থেকে বেরিয়ে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং অডিটনির্ভর ‘দ্বিস্তরীয় স্বচ্ছতা ও গোপনীয়তা (টু-লেয়ার ট্রান্সপারেন্সি মডেল) সম্বলিত আধুনিক নজরদারি ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। 

কমিটির মতে, এ কাঠামো বৈশ্বিক মানসম্পন্ন রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে।

প্রতিবেদন প্রণয়নে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর দিকনির্দেশনা, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও চর্চা, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে।

কমিটির সুপারিশের মধ্যে জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির প্রস্তাব এবং টেলিযোগাযোগ আইন, ২০০১-এর ধারা ৯৭, ৯৭ক, ৯৭খ ও ৯৭গ সংশোধনের একটি বিস্তারিত রোডম্যাপ অন্তর্ভুক্ত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এ বিষয়ে টেলিযোগাযোগ আইনের সংশোধিত সংস্করণ গেজেটভুক্ত করেছে। এছাড়া অধিকতর রাষ্ট্রীয় তদন্ত ও অনুসন্ধানেরও সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিক অধিকারকে পরস্পরবিরোধী নয়, বরং পরস্পর-সম্পূরক হিসেবে বিবেচনার একটি নীতিগত কাঠামো নির্মাণের প্রয়াস নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS