News Headline :
সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার সূত্রাপুরে টাকাসহ আটক জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড নজরদারি প্রযুক্তি পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা জরায়ুমুখের ক্যানসার কীভাবে হয়, প্রতিকার ও চিকিৎসা কী ৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই
রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

রাজধানীর পল্লবীতে নির্বাচনী কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে এক পোলিং অফিসারসহ দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযুক্ত পোলিং অফিসারকে নির্বাচনী দায়িত্ব থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের ‘মিরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এই অনিয়মের ঘটনা ঘটে।

অভিযোগ ওঠে, ওই কেন্দ্রের পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) নিয়ম বহির্ভূতভাবে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে সহায়তা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমনা ইসলাম স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

​ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।

​অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

​অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন যে, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS