সম্পদ বিবরণী প্রকাশ: প্রধান উপদেষ্টা-তার স্ত্রীর সম্পদ কত

সম্পদ বিবরণী প্রকাশ: প্রধান উপদেষ্টা-তার স্ত্রীর সম্পদ কত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।

এ সম্পদ বিবরণীতে দেখা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এর মধ্যে ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকার আর্থিক সম্পদ, নন-ফাইনান্সিয়াল সম্পদ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকার।

বাংলাদেশের বাইরে সম্পদ আছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকার।

প্রধান উপদেষ্টার স্ত্রী ড. আফরোজী ইউনূসের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকার। আর্থিক সম্পদ ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা এবং নন-ফাইনান্সিয়াল সম্পদ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা। ব্যক্তিগত দেনা আছে ১৬ লাখ ৯৬ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS