News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেন।

ভোট প্রদান করেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটার। ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট পেপার। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট পেপার এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট পেপার।

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট।এসব ব্যালট পেপারের মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার তা গ্রহণ করেন। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। ভোট প্রদান শেষে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য এবারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS