News Headline :
জরায়ুমুখের ক্যানসার কীভাবে হয়, প্রতিকার ও চিকিৎসা কী ৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ এখন সিদ্ধান্ত আপনাদের হাতে: তাসনিম জারা এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী কোথায় ভোট দেবেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা আমাদের স্বার্থ রক্ষা না হলে সরকার চুক্তি করতে যাবে না: নৌপরিবহন উপদেষ্টা
এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী

এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে সমর্থনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. আব্দুল্লাহ মিয়া বাবলু।

স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ, রাজনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের এই প্রার্থীর পক্ষ থেকে বলা হয়, শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিজয় অর্জন সম্ভব হবে, এমন আশাবাদও ব্যক্ত করা হয়।

এদিকে মো. আব্দুল্লাহ মিয়া বাবলু বিষয়টি ব্যাখ্যা করেছেন। 

এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ছিলাম। বিশেষ কারণে আমি চূড়ান্তভাবে মনোনয়ন সাবমিট করিনি। দলীয় প্রার্থী না থাকায় মাঠপর্যায়ের নেতা-কর্মীরা সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ড. আতিক মুজাহিদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করতেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই আমাকে ড. আতিক মুজাহিদকে সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। তবে আমি এতদিন ফেসবুকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিইনি। গতকাল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির জেলা পর্যায়ের ৬-৭ জন নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থনের কথা জানাই। তবে এ বিষয়ে জেলা কমিটির কোনো আনুষ্ঠানিক সভা বা অনুমোদন নেওয়া হয়নি।

বাবলু জানান, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধের প্রেক্ষিতেই তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ড. আতিক মুজাহিদকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে ড. আতিক মুজাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমি কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করতে এসেছি, কোনো দলের একক নেতা হিসেবে নয়। কুড়িগ্রামে ন্যায়, ইনসাফ ও সংস্কারপন্থিদের মাঝে যে গণজাগরণ তৈরি হয়েছে, সেই যাত্রায় বাবলু ভাইও আমাদের একজন সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন। আমি তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুড়িগ্রাম-২ আসনে বিভিন্ন রাজনৈতিক শক্তির এই সমর্থন ও সমন্বয় আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS