‘বিয়েটা আর করা হলো না’, আর্জেন্টিনার হারে পরীমণি

‘বিয়েটা আর করা হলো না’, আর্জেন্টিনার হারে পরীমণি

বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে সামাজিকমাধ্যমে সরব ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এর আগে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়ায় সেই ঘোষণারই মজার সমাপ্তি টানলেন এই অভিনেত্রী।

ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণি লেখেন, বিয়ে টা আর করতে হলো না এই আর কি।ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।

এর আগে সেমিফাইনালের আগে দেওয়া এক পোস্টে পরীমণি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব।ফাইনাল।’ সেই ঘোষণা মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও বিষয়টি নিয়ে একাধিক মজার পোস্ট করেছিলেন তিনি।

ফাইনালে অবশ্য স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসিদের। আর সেই সঙ্গে আপাতত ‘আবার বিয়ে’ করার ঘোষণাও বাস্তবায়ন হচ্ছে না- এমন ইঙ্গিতই দিলেন পরীমণি তার নতুন স্ট্যাটাসে।

পরীমণির এই পোস্টেও ভক্তদের মধ্যে শুরু হয়েছে হাস্যরস। কেউ লিখেছেন, ‘বিয়েটা তাহলে স্থগিত রইল’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘পরের বিশ্বকাপের জন্য অপেক্ষা।’ অভিনেত্রীর রসিকতাপূর্ণ এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS