২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্পেনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে স্পেনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী।
বিশ্বকাপ জয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্পেনকে অভিনন্দন জানান ঢালিউড সুপারস্টার শাকিব খান।সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি লেখেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন। তার পোস্ট প্রকাশের পর ভক্তরাও মন্তব্যের মাধ্যমে স্পেনের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।
একইভাবে স্পেনের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এই জয়ের যোগ্য ছিল।অসাধারণ পারফরম্যান্স! বুবলীর এই মন্তব্যেও ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়।
স্পেনের শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সংক্ষিপ্ত একটি শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন, ‘অভিনন্দন স্পেন।’ তার এই পোস্টও ভক্তদের নজর কাড়ে।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি দেশের তারকাদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। প্রিয় দলের সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন বার্তা সেই উচ্ছ্বাসকেই নতুনভাবে তুলে ধরেছে।