News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি

কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি

সানগ্লাস শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, বরং চোখের সুরক্ষার গুরুত্বপূর্ণ উপকরণ। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই সানগ্লাস ব্যবহার করা উচিত।

সানগ্লাস ব্যবহারের উপকারিতা

সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে কর্নিয়া, লেন্স ও রেটিনাকে সুরক্ষা দেয়। দীর্ঘদিন ইউভি রশ্মির সংস্পর্শে থাকলে ছানি (ক্যাটারাক্ট), পিঙ্গুয়েকুলা ও ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বাড়তে পারে, যা ইউভি ফিল্টারযুক্ত সানগ্লাস কমাতে সাহায্য করে।

তীব্র রোদে চোখে পানি পড়া, লাল হয়ে যাওয়া ও অস্বস্তি কমায়। রাস্তার ধুলোবালি, দূষণ ও অ্যালার্জি থেকে চোখকে সুরক্ষিত রাখে।

অতিরিক্ত আলো বা গ্লেয়ার থেকে চোখ রক্ষা করে এবং দৃষ্টিশক্তি স্বচ্ছ রাখতে সহায়তা করে। এ ক্ষেত্রে পোলারাইজড সানগ্লাস কার্যকর।
তীব্র বাতাসের কারণে চোখ শুষ্ক হয়ে যাওয়া (ড্রাই আই সিনড্রোম) প্রতিরোধে সহায়ক। তুষার বা পানিতে প্রতিফলিত তীব্র আলো থেকে কর্নিয়াকে সুরক্ষা দেয়।

চোখের সুরক্ষার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউভি-প্রোটেকশনযুক্ত মানসম্মত সানগ্লাস ব্যবহার করা উচিত। এতে দীর্ঘমেয়াদে চোখ সুস্থ রাখা সহজ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS