News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ছয় পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন

ছয় পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন

বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করেছে সরকার। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, বিপিএম-সেবা, পিপিএম (বার)-কে পুলিশ স্টাফ কলেজ, ঢাকা থেকে বদলি করে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার)-কে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের (টিআর পদ) পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, পিপিএম (বার)-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)-কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফি, পিপিএম-সেবা-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS