News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের

শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের

একসময় ছিলেন কমনওয়েলথ গেমস হোপফুল-ভবিষ্যৎ সম্ভাবনাময় এক কিশোর অ্যাথলেট। সেই পরিচয়ের একটি টি-শার্ট এখনও যত্ন করে রেখে দিয়েছেন জশ কের।প্রায় ১৫ বছর পর সেই কিশোরই এখন মাইল দৌড়ের বিশ্বরেকর্ডধারী। আর ঘরের মাঠে অনুষ্ঠেয় গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছেন স্কটল্যান্ডের এই তারকা।

গ্লাসগো ২০২৬ আয়োজকদের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের শৈশব, অ্যাথলেট হিসেবে বেড়ে ওঠা এবং আসন্ন কমনওয়েলথ গেমস নিয়ে কথা বলেছেন ২৮ বছর বয়সী কের।

আমি এখনও সেই টি-শার্টটি বাসায় রেখে দিয়েছি- বলেন কের।কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎ সম্ভাবনাময় অ্যাথলেটদের একাডেমিতে বেড়ে উঠেছি। নিজের দেশে, নিজের দর্শকদের সামনে স্কটল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বিশেষ কিছু।

সম্প্রতি ৩ মিনিট ৪২.৬৬ সেকেন্ড সময় নিয়ে মাইল দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন কের। তবে গ্লাসগো গেমসের আগে সময় নয়, তার মনোযোগ এখন প্রতিযোগিতায়।

দ্রুত সময়ে দৌড়ানো হয়ে গেছে। এখন লক্ষ্য কমনওয়েলথের সেরা অ্যাথলেটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং দর্শকদের সামনে দারুণ একটি লড়াই উপহার দেওয়া- বলেন তিনি।

স্কটস্টাউন স্টেডিয়ামের সঙ্গে কেরের সম্পর্ক বহু দিনের। ২০১১ সালে মাত্র ১৩ বছর বয়সে এই ট্র্যাকেই মাইল দৌড়েছিলেন তিনি। সেই সময় শটপুট ও হাই জাম্পেও অংশ নিয়েছিলেন। পুরোনো সেই দিনগুলোর স্মৃতি এখনও তাকে আবেগাপ্লুত করে।

স্কটস্টাউনে পরিবারের সঙ্গে পুরো দিন কাটানোর অনেক স্মৃতি আছে। আবার সেখানে ফিরে স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রতিযোগিতা করতে পারা বড় সম্মানের- বলেন কের।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ রয়েছে তার। তাই এবার ঘরের মাঠে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান এই বিশ্বরেকর্ডধারী।

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস ও প্যারা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত স্কটস্টাউন স্টেডিয়ামে। ছয় দিনে ৫৯টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে। পুরুষদের বহুল প্রতীক্ষিত কমনওয়েলথ মাইল-এ জশ কেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্কটল্যান্ডেরই জেক ওয়াইটম্যান ও নিল গারলি।

২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার অ্যাথলেট অংশ নেবেন। ১০টি ক্রীড়া ও ছয়টি প্যারা ক্রীড়া নিয়ে আয়োজিত এই আসরকে চলতি বছরের যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হিসেবে দেখছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS