রাজধানীর ভোজনরসিকদের কাছে অথেন্টিক স্টেকের স্বাদ পৌঁছে দিতে ২০১৭ সালের ২২ জুলাই বনানীর ১১ নম্বর রোডে যাত্রা শুরু করে প্রিমিয়াম স্টেকহাউজ ‘উডহাউস গ্রিল’ (Woodhouse Grill)। দেখতে দেখতে সফলতার সঙ্গে নয় বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।
বিশেষ এই দিনে স্টেকপ্রেমীদের জন্য থাকছে পছন্দের খাবার উপভোগের বাড়তি সুযোগ। প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে গ্রাহকদের জন্য ২২ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে তারা।
দীর্ঘ এই সময়ে ঢাকার স্টেকপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে উডহাউস গ্রিল। মানসম্মত খাবার, মনোরম পরিবেশ ও আন্তরিক সেবার মাধ্যমে রেস্তোরাঁটি তৈরি করেছে নিজস্ব গ্রহণযোগ্যতা।
উডহাউস গ্রিলের অন্যতম আকর্ষণ এর স্টেক। মাংসের গুণগত মান, জুসি স্বাদ ও স্মোকি ফ্লেভারের কারণে শুরু থেকেই প্রশংসা পেয়ে আসছে প্রতিষ্ঠানটি।সারলোইন, টি-বোন ও টমাহক স্টেকের বিশেষ স্বাদ ভোজনরসিকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে।
বনানীর বিটিআই লরিয়েটের চতুর্থ তলায় অবস্থিত রেস্তোরাঁটির ক্লাসিক ওয়েস্টার্ন ইন্টেরিয়র গ্রাহকদের দেয় ভিন্নধর্মী ডাইনিং অভিজ্ঞতা।
এই পথচলায় উডহাউস গ্রিল শুধু একটি রেস্তোরাঁ নয়, ঢাকার ফুড কালচারে স্টেকের একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।