ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার কথা উল্লেখ করে ভোটারদের উদ্দেশে বলেছেন, এখন সিদ্ধান্ত আপনাদের হাতে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
প্রচারণার একটি ভিডিও শেয়ার করে তিনি পোস্টে লেখেন, ‘হাতে মাত্র ১৯ দিন সময় ছিল। এই সময়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাতে।এখন সিদ্ধান্ত আপনাদের হাতে।’
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।