News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছেন যশ

মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছেন যশ

দক্ষিণ ভারতের তারকা যশের পরবর্তী ছবি ‘টক্সিক’। ছবিটি মুক্তি পাবে আগামী মার্চ মাসে। মুক্তির এক মাসের বেশি সময় থাকলেও ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড। সম্প্রতি এর তেলেগু রাইটস বিক্রি হয়েছে ১২০ কোটি রুপিতে। যা এখন পর্যন্ত তেলেগু ছবির ইতিহাসে সর্বোচ্চ।

যশের নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর তেলেগু রাইটস কিনেছে দিল রাজুর প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানিয়েছেন, ‘কেজিএফ চ্যাপটার টু’র পর যশের জনপ্রিয়তা অনেক বেড়েছে। চার বছর ধরে তাঁর পরবর্তী ছবির জন্য দর্শকদের আগ্রহ শুধু বাড়ছেই। তাই এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উদ্দীপনা খুব বেশি।

গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার। তবে এর টিজার ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে এবার বিষয়টি ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত গড়িয়েছে। অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানায়।
ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস।

ছবির টেকনিক্যাল টিমে রয়েছেন ভারতীয় জাতীয় পুরস্কারজয়ী চিত্রগ্রাহক রাজীব রবি, কেজিএফ–খ্যাত সংগীত পরিচালক রবি বসরুর, ছবিটির সম্পাদনা করেছেন উজওয়াল কুলকার্নি। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর জে জে পেরি, যিনি হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক’–এর জন্য পরিচিত। এটি কন্নড় ও ইংরেজি ভাষায় দৃশ্যধারণ হয়েছে। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় এর ডাব সংস্করণ মুক্তি পাবে।

সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যা মুসলমানদের ঈদুল ফিতর, কন্নড়, তেলেগু এবং তেলঙ্গানা সম্প্রদায়ের নববর্ষ উৎসব উগাদি এবং মারাঠি ও গুজরাটি সম্প্রদায়ের গুড়ি পদওয়া উৎসব উপলক্ষে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ এবং যশ, কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS