News Headline :
সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের রাজধানীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার সূত্রাপুরে টাকাসহ আটক জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড নজরদারি প্রযুক্তি পর্যালোচনা বিষয়ক প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা জরায়ুমুখের ক্যানসার কীভাবে হয়, প্রতিকার ও চিকিৎসা কী ৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই
গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটে তার ভোট প্রদান করবেন।

আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।

২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে।শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS