News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রে আবারও নির্বিচারে গুলি ছুড়ে তিনজন হত্যা করলো এক বন্দুকধারী। এই ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ আরও অন্তত ১০ জন।দেশটির আরকানসাস অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারী নির্বিচার গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির লিটল রক এলাকা থেকে  প্রায় ১১২ কিলোমিটার দক্ষিণে ফোর্ডসি শহরের ম্যাড বুচার গ্রোসারিতে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের সকলেই শঙ্কা মুক্ত। খবর সিবিএস নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সুপার স্টোরটির পার্কং লটে এক ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছুড়ছেন।  

বন্দুকধারী ব্যক্তির নাম ট্র্যাভিস ইউজিন পোসি। তার বয়স ৪৪ বছর, তিনি আরকানসাসের নিউ এডিনবার্গের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS