News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পুতিন

দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।  

বুধবার (১৯ জুন) পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধান যথেষ্ট আবেগঘন ছিলেন। বিমানবন্দরে নামার পর কিম জং উন রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।  

বুধবার তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।  

উত্তর কোরিয়ার প্রশাসন জানিয়েছে, তাদের বিশ্বাস, এই আলোচনার ফলে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।  

এর আগে, উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।  ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেছে রাশিয়া।  

এদিকে ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র দিয়েছে। এর বিনিময়ে উত্তর কোরিয়ার মহাকাশ গবেষণায় সাহায্য করেছে রাশিয়া।  

এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার অধিকার আছে। এটি কারো উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। উত্তর কোরিয়া আমাদের বন্ধু দেশ, যাদের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করছি।  

সূত্র: ডয়চে ভেলে, ছবি: এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS