News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
বিরোধীদের সঙ্গে জোট সরকারে রামাফোসাই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট 

বিরোধীদের সঙ্গে জোট সরকারে রামাফোসাই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট 

দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। এবার দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এর সঙ্গে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে (এএনসি) জোট সরকার গঠন করতে যাচ্ছে।প্রেসিডেন্ট নির্বাচিত করতে শুক্রবার(১৪ জুন) পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নিয়েছেন আইন প্রণেতারা। এতে রামাফোসাকেই বেছে নিয়েছে তারা।  

এএনসি ও ডিএর পাশাপাশি জোট সরকারে আরো দুটি তুলনামূলক ছোট দল—রক্ষণশীল ইনকাথা ফ্রিডম পার্টি ও ডানপন্থী প্যাট্রিয়টিক অ্যালায়েন্সও অংশ নেবে। তবে এএনসি থেকে বেরিয়ে নতুন দল করা দুটি দলেরে নেতাদের এই জোট সরকারে রাখা হচ্ছে না। খবর বিবিসি

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে নেলসন ম্যান্ডেলার দল এএনসি। এর পরথেকে প্রতি নির্বাচনে ৫০ শতাংশের উপরে ভোট পেয়েছে দলটি। তিন দশক দেশের শাসনভার নিজেদের হাতে রাখতে পারলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায় দলটি।

গত ২৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এএনসি ৪০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়। অন্যদিকে প্রধান বিরোধী দল ডিএ পায় মোট ভোটের ২২ শতাংশ। কোনো দলই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় জোট সরকার গঠিত হতে যাচ্ছে দেশটিতে। যেখানে জেকব জুমার উত্তরসূরী সিরিল রামাফোসা আরও একবার  প্রেসিডেন্টের দায়িত্ব পাচ্ছেন। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে এই এএনসি জোট সরকার অর্থনৈতিক সংকট উত্তরণে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে আশার সঞ্চার করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS