News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
‘মি-টু’ নিয়ে সোচ্চার নারী সাংবাদিকের ৫ বছরের কারাদণ্ড

‘মি-টু’ নিয়ে সোচ্চার নারী সাংবাদিকের ৫ বছরের কারাদণ্ড

চীনে ‘মি-টু’ আন্দোলনের জন্য পরিচিত এক নারী সাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। খবর বিবিসির।

সোফিয়া হুয়াং জুয়েনকিং নামে ওই নারীকে শুক্রবার চীনের একটি আদালত দোষী সাব্যস্ত করেন এবং সাজা দেন। বিচার শুরু হওয়ার ১০ মাস পর তার সাজা হলো।  

হুয়াংয়ের সঙ্গে বিচারে থাকা শ্রম অধিকারকর্মী ওয়াং জিয়ানবিংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৩৬ বছর বয়সী হুয়াং চীনে ‘মি-টু’ আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তিনি যৌন নিপীড়ণের শিকারদের নিয়ে চাঞ্চলকর সব খবর প্রকাশ করেন।

বার্তাকক্ষে নারী বিদ্বেষ ও যৌন নিপীড়নের মুখোমুখি হওয়া নিয়েও তিনি সোচ্চার হয়েছেন।  

চীনা কর্তৃপক্ষ এটি স্পষ্ট করেনি, কীভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো। বিচার প্রক্রিয়াটি ছিল রুদ্ধদ্বার।

তাদের সমর্থকরা বলছেন, সামাজিক সমস্যা নিয়ে আলোচনা জন্য তরুণদের নিয়ে নিয়মিত সভা ও ফোরাম আয়োজন করায় তাদের আটক করা হয়েছিল।

২০২১ সালে যুক্তরাজ্যে পড়াশোনা করতে যাওয়ার সময় সোফিয়া হুয়াং জুয়েনকিং আটক হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS