News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
যুক্তরাজ্যের ভোটের তারিখ ঘোষণা সুনাকের সহকারীর ‘জুয়ার অংশ’

যুক্তরাজ্যের ভোটের তারিখ ঘোষণা সুনাকের সহকারীর ‘জুয়ার অংশ’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একজন জ্যেষ্ঠ সহকারী স্বীকার করেছেন, সাধারণ নির্বাচনের তারিখ নিয়ে তার বাজি ধরার খবরে জুয়া কমিশন তদন্ত শুরু করেছে। খবর বিবিসির

সুনাকের ওই সহকারীর নাম ক্রেগ উইলিয়ামস।এ টোরি প্রার্থী গত পার্লামেন্টে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন। তিনি বলছেন, তদন্তে সহযোগিতা করবেন।  

এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, জুয়া কমিশনের তদন্ত নিয়ে এক সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করেছেন। কিছু রুটিন অনুসন্ধান হয়েছে। আমি পূর্ণ সহযোগিতা করব। আমি অপপ্রচার থেকে বিভ্রান্ত হতে চাই না।

গার্ডিয়ান জানায়, মন্টগোমারিশায়ার ও গ্লিন্ডউর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন উইলিয়ামস। সম্প্রতি সুনাক দেশটিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুনাকের ঘোষণার তিন দিন আগে উইলিয়ামস জুলাইয়ের নির্বাচন নিয়ে ১০০ পাউন্ড বাজি ধরেন।

সংবাদপত্রটি প্রতিবেদনে জানায়, জুলাইয়ের নির্বাচনের পর এ বাজির অর্থ দাঁড়াত ৫০০ পাউন্ড।

উইলিয়ামস বাজি ধরেছেন কি না, তা যাচাই করতে পারেনি বিবিসি। তবে মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে।

লিবারেল ডেমোক্রেট নেতা ডেইজি কুপার বলছেন, যেখানে তদন্ত হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রার্থিতা থেকে দ্রুত সরিয়ে দেওয়া।

কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র বলছেন, তারা তাদের প্রার্থী ও জুয়া কমিশনের যোগাযোগের বিষয়ে অবগত। তবে এটি ব্যক্তিগত বিষয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে মন্তব্য করা উচিত হবে না।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS