News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
জি-৭ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, আশাবাদী জেলেনস্কি

জি-৭ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, আশাবাদী জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইতালিতে শুরু হতে যাওয়া জি-৭ সম্মেলনে তার দেশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদী। খবর বিবিসির।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্মেলনে বড় একটি অংশ ইউক্রেন, আমাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহনশীলতার জন্য উৎসর্গ করা হবে।

হোয়াইট হাউস বলছে যে, রাশিয়ার জব্দ সম্পদ থেকে ইউক্রেনকে বছরে ৫০ বিলিয়ন ডলার দিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় জি-৭ বেশ এগিয়েছে।

জেলেনস্কি জি-৭ সম্মেলনে অংশ নেবেন। জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি সইয়ের বিষয়ে তিনি আশাবাদী।  

জি-৭ দেশগুলোর মধ্যে রয়েছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সমর্থনদাতায় পরিণত হয়েছে।

মস্কো ইউক্রেনে হামলা শুরু করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিলে জি-৭ দেশগুলো রাশিয়ার ৩২৫ বিলিয়ন ডলারের সম্পদ  বাজেয়াপ্ত করে।  

আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশগুলো রাশিয়ার কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ইউক্রেনকে দিতে পারে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS