News Headline :
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পরিমাপে কারচুপি করায় মহাখালীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা নতুন চার কোম্পানি যুক্ত করে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল জামায়াতের এমপি নজরুল বললেন, ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’ বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না: রিজভী এক বছর পরও থামেনি যুদ্ধ, মেয়ের শরীরের ক্ষতের চেয়ে গভীর মনের ক্ষত চালু হলো ‍‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
টেস্টে ৯ হাজারে দ্বিতীয় দ্রুততম, ১৫ হাজারে স্মিথ কততম

টেস্টে ৯ হাজারে দ্বিতীয় দ্রুততম, ১৫ হাজারে স্মিথ কততম

অ্যাশেজে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্টিভ স্মিথের জন্য ছিল রেকর্ডের। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন, যে মাইলফলকে তাঁর চেয়ে দ্রুততম শুধু কুমার সাঙ্গাকারা।

স্মিথ স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রানের মাইলফলক। ৩৫১তম ইনিংসে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৫০০০ রান ছুঁয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার ৯ম ব্যাটসম্যান ও সব মিলিয়ে  ৪১তম ব্যাটসম্যান হিসেবে ১৫০০০ রান করেছেন।

যেখানে দ্রুততম ভারতের বিরাট কোহলি। স্মিথ দ্রুততম ১৫০০০ রান করার তালিকায় কততম? আর কেই-বা আছেন এই তালিকায়? স্মিথ যখন প্রসঙ্গটি ফিরিয়েছেনই, এই সুযোগে দেখে নেওয়া যেতে পারে টেস্টে ৯০০০ রান ও আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রানে দ্রুততম কারা।

টেস্টে ৯০০০ রানের মাইলফলকে স্মিথ দ্বিতীয় দ্রুততম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫০০০ রান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষ পাঁচে নেই স্মিথ। তাঁর অবস্থান তালিকার সাত নম্বরে। যে তালিকার শীর্ষে থাকা কোহলির পর আছে হাশিম আমলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS