পরিমাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২১ জুলাই) বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো সিলগালা ও বন্ধ করে দিয়েছে।
অভিযানে মহাখালীর তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মিলিলিটার, ২২০ মিলিলিটার ও ১৯০ মিলিলিটার জ্বালানি কম পাওয়ায় এ জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট চারটি বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।