News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
সাত ব্যাংকের অফিসারের ২,৪১৬ পদের প্রবেশপত্র প্রকাশ

সাত ব্যাংকের অফিসারের ২,৪১৬ পদের প্রবেশপত্র প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সরকারি সাত ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ পদের অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংক ‘অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)’ পদে ২ হাজার ৪১৬ জনকে নিয়োগ দেবে। ২০২১ সালভিত্তিক এসব পদের অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই পদের জব আইডি নম্বর ১০১৮৩।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS