News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
সাংবাদিক গোলাম রব্বানির হামলাকারীদের শাস্তি দাবি বিএনপির

সাংবাদিক গোলাম রব্বানির হামলাকারীদের শাস্তি দাবি বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চলমান গণ-আন্দোলনের কারণে সরকার বিচলিত, ভীত ও কম্পমান, সেটা নানাভাবে প্রকাশ পাচ্ছে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। ‘১৬ জুন, ১৯৭৫: গণমাধ্যমের কালো দিবস’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজকের সভায় গোলাম রব্বানি হত্যার ঘটনায় নিন্দা জানানো হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে গণতন্ত্র না থাকায় বহু গণমাধ্যম থাকার পরও তারা জনগণের কথা বলতে পারছে না।  তিনি আরও বলেন, গতকালও একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সাংবাদিকেরা এখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে ভয় পান।

সংবাদপত্র মালিকেরা বড় ব্যবসার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ।  এই সুযোগে সরকারের সিন্ডিকেট নির্ভয়ে দুর্নীতি করতে পারছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ১৬ জুন শুধু গণমাধ্যমের জন্য না, পুরো জাতির জন্যই কালো দিন। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আর বেশি সময় নেই৷

সভায় প্রধান বক্তা ছিলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বোরহান উদ্দিন খান। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইনের কারণে স্বাধীনভাবে মতপ্রকাশ করা যাচ্ছে না।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব এম এ আজিজ, দ্য নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS