News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

ইরানপন্থি এই সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে ইসলামিক রেজিস্ট্যান্স জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এক কোটি ডলারের এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে।যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পাবে বলে দাবি করা হয়েছে।

সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে।স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।’

এতে আরও দাবি করা হয়, যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। বিবৃতিতে বলা হয়েছে, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই প্রকাশ্য বক্তব্যকে ভালোভাবে নেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এর পরই সংগঠনটি ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS