News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
৫০ বছর বয়সে বাবা হলেন প্রভুদেবা

৫০ বছর বয়সে বাবা হলেন প্রভুদেবা

ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভুদেবা বাবা হয়েছেন। তাঁর স্ত্রী হীরামণি সিং কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রভুদেবা। খবর টাইমস অব ইন্ডিয়ার

কন্যাসন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে প্রভুদেবা বলেন, ‘এই বয়সে (৫০) আমি আবার বাবা হয়েছি। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সবকিছু পূর্ণতা পেল।’ আজ বাবা হওয়ার খবর প্রকাশ করেছেন প্রভুদেবা, তবে কবে তাঁর সন্তানের জন্ম হয়েছে, তা জানা যায়নি।

২০২০ সালে হীরামণি সিংকে বিয়ে করেন প্রভুদেবা। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর একটি ছেলেসন্তান রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে প্রভুদেবা আরও জানান, এটিই তাঁদের পরিবারে প্রথম কন্যাসন্তান, তাই আনন্দটা আরও বেশি। অভিনেতা জানিয়েছেন, বাবা হওয়ার পর তিনি এখন কাজ কমিয়ে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে চান। জীবনের এই নতুন পর্যায় উপভোগ করতে চান।

প্রভুদেবা বলেন, ‘মনে হয়, আমি অনেক বেশি কাজ করে ফেলেছি। কেবল ছুটে চলেছি। এবার আমি থামব। এখন কেবল পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই।’

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, প্রভুদেবার বর্তমান স্ত্রী হীরামণি সিং পেশায় ফিজিওথেরাপিস্ট। ২০২০ সালে কোভিড মহামারির সময় তাঁরা বিয়ে করেন। জানা গেছে, পিঠ ব্যথায় ভোগা প্রভুদেবা চিকিৎসার জন্য গিয়েছিলেন হীরামণি সিংয়ের হাসপাতালে। সেখান থেকেই তাঁদের সম্পর্ক হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS