News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠানে বাংলাদেশিদের চাকরির সুযোগ

মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠানে বাংলাদেশিদের চাকরির সুযোগ

আন্তসরকারি প্রতিষ্ঠান এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত রয়েছে। এই পদে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। কর্মস্থল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে।

চাকরির বিবরণ

পদের নাম: প্রোগ্রাম কো-অর্ডিনেটর
বিভাগ: প্রোগ্রাম
কর্মস্থল: কুয়ালালামপুর, মালয়েশিয়া

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

গণযোগাযোগ, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, সমাজবিজ্ঞান, জনসংযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি। টিভি বা রেডিও প্রোডাকশন, কনটেন্ট তৈরি বা ডকুমেন্টারি বিষয়ে পেশাগত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার।

উন্নয়ন বা প্রকল্প ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা। ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা। প্রশিক্ষণ ও পরামর্শক কার্যক্রম আয়োজনের অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, প্রকাশনা ডিজাইন ও প্রেজেন্টেশন তৈরিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা—

৪০ বছরের নিচে।

নিয়োগের ধরন—
প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

বেতন–ভাতা—
প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী

আবেদনের নিয়ম—
আগ্রহী প্রার্থীদের (admin@aibd.org.my) ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে যেসব ডকুমেন্ট সংযুক্ত করতে হবে—
–জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত/পেশাগত সনদের কপি
–গত ছয় মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজ ছবি
–নিয়োগ পেলে কুয়ালালামপুরে বসবাস করতে পারেন, এমন নির্ভরশীল পরিবারের সদস্যদের তথ্য
–প্রয়োজনে সুপারিশপত্র

আবেদনের শেষ তারিখ

২৭ মার্চ ২০২৬

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS