News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
ঈদে গাড়ি ভাড়া নিয়ে যা বললেন কুদ্দুস বয়াতি

ঈদে গাড়ি ভাড়া নিয়ে যা বললেন কুদ্দুস বয়াতি

ঢাকার চেয়ে বর্তমানে নিজ জেলা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুরে বেশি সময় কাটান জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি। সেখান থেকেই সামাজিকমাধ্যম ফেসবুকে সক্রিয় তিনি। সময়োপযোগী নানা স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুসারীদের মনোরঞ্জন করে থাকেন।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবির এক বক্তব্যকে ঘিরে বাসভাড়া নিয়ে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই পালাকার।

ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। এ সময় বিভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে, সঙ্গে রয়েছে চাঁদাবাজির কথাও। তবে এ বিষয়ে মন্ত্রী গণমাধ্যমে জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটছে না।

মন্ত্রীর এমন বক্তব্যের পর সামাজিকমাধ্যমে শুরু হয় নানা সমালোচনা ও ট্রল।সেই ধারায় যোগ দিলেন কুদ্দুস বয়াতিও।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরাই নাকি জোর করে ভাড়া দিচ্ছে।

শুধু পোস্টেই নয়, মন্তব্যের ঘরেও ব্যাঙ্গাত্মক ধার অব্যাহত রাখেন তিনি।

এক মন্তব্যে লেখেন, আবার শুনলাম জোর করে ভাড়া দিলে উল্টো জরিমানা করতেছে- যা ভক্তদের মধ্যে হাস্যরসের জন্ম দেয়।

এ বিষয়ে কুদ্দুস বয়াতি জানান, বাস্তবে অনেক জায়গায় বাস ও সিএনজি ভাড়া স্বাভাবিকের চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। অথচ বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসছে না। আমি নিজের অবস্থান থেকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ অনিয়মের নীরব প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS