News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
এ বছরেই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

এ বছরেই বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

এ বছরের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি এ কথা জানান। 

কাউন্সিলের সময় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যেই হবে। এখনও আমরা সময় নির্ধারণ করিনি।তবে আমার মনে হয় শিগগিরই কাউন্সিল হবে।’ 

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সরকার গঠনের পর দল ও সরকার এক হয়ে গেছে কি-না এবং দলের কার্যক্রম কবে পুরোদমে শুরু হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দলের কার্যক্রম চলছে। এক মাসের মধ্যে সরকার গঠন করতে সময় লেগেছে।দলের বেশিরভাগ লোকই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলো পূরণে সময় লাগবে। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে-এটাকে আলাদা করে দেখার কিছু নেই। 

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়ে বসেন মির্জা ফখরুল।

এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের এক মাসের সফলতা, ভিসি নিয়োগ ও অর্থনীতিসহ নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS