News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজার নারী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজার নারী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, সরকার প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মী থাকবেন।

শনিবার (৭ মার্চ) সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে  তিনি এ তথ্য জানান।

 স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে এবং বাস্তবায়নের জন্য কাঠামো গঠনের কাজ চলছে।

স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়েও তিনি সতর্ক করে বলেন, এ খাতের সঠিক তদারকি না করলে সব পরিকল্পনা মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। এজন্য পাইপলাইনিং করে স্বচ্ছভাবে সব কাজ পরিচালনার প্রয়োজন।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং চিকিৎসকেরা নিয়মিতভাবে উপস্থিত থাকেন না। সরকার এসব সমস্যার সমাধানেও কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS