News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
রিজার্ভ ৩৪ বিলিয়ন অতিক্রম করল

রিজার্ভ ৩৪ বিলিয়ন অতিক্রম করল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সময়ে নিট রিজার্ভ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৭ কোটি বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার (বিপিএম-৬)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ সম্ভব।

কোনো দেশের জন্য তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট ধরা হয়। সে ক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ সাড়ে ৬ মাসের আমদানি ব্যয়ের সমান, যা বৈদেশিক বাণিজ্যের জন্য একটি স্বস্তিদায়ক অবস্থান।

আমদানি ব্যয় হ্রাস এবং প্রবাসী আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার জোগান বাড়ছে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অব্যবহৃত বৈদেশিক মুদ্রার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।উদ্বৃত্ত এসব ডলার বাংলাদেশ ব্যাংক কিনে নিচ্ছে। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সাত মাস ৯ দিনে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার কিনেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে রিজার্ভ আরও বাড়তে থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS