News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সিদ্ধান্ত বদলাতে পারে আ. লীগকে ভোট দেওয়া বড় অংশ: জরিপ

সিদ্ধান্ত বদলাতে পারে আ. লীগকে ভোট দেওয়া বড় অংশ: জরিপ

বিগত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের একটি বড় অংশ আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে উঠে এসেছে একটি জরিপে।

গবেষণা সংস্থা ‘সোচ্চার’ পরিচালিত এ জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ভোটারদের ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। একই সঙ্গে ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ এবং ভয়েস ফর রিফর্মের সম্পাদক ও বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।

সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ জানান, জরিপটি ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনের ভোটারদের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়েছে। এসব আসনে সর্বশেষ জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, কেবল তাদের মধ্য থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো ভোটের বিষয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন।এ ছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার তাদের ভোটের পছন্দ জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।

গবেষণা সংস্থাটি মনে করছে, জরিপের এই ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাব ও আস্থার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS