News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় জাতীয় পার্টির

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় জাতীয় পার্টির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আদৌ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা- এ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা অভিযোগের প্রেক্ষাপটেই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। 

ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে যে তরুণরা জীবন দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগ আজও উপেক্ষিত রয়ে গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ পর্যবেক্ষণের লক্ষ্যে ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা- তা নিয়ে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। নির্বাচনী প্রচারণায় প্রাণহানিসহ সহিংসতার ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, নির্বাচন আর মাত্র কয়েক দিন দূরে থাকলেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েই সংশয় দেখা যাচ্ছে। শুধু সাধারণ মানুষই নয়, সিভিল সোসাইটির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন মাধ্যমে এই সংশয়ের কথা প্রকাশ করছেন।

এ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলেও সেটি আদৌ কতটা গ্রহণযোগ্য হবে- তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দলের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, যা এখনো প্রত্যাহার করা হয়নি।

এমনকি যেসব নেতার বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, কমনওয়েলথ পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করে নির্বাচন প্রক্রিয়া, আইনের শাসন ও নিরপেক্ষতা নিয়ে মতবিনিময় করছে। নির্বাচনের সুষ্ঠুতা পর্যবেক্ষণ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করাই কমনওয়েলথ পর্যবেক্ষক দলের মূল লক্ষ্য।

বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেন দলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা এবং প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের পক্ষে অংশ নেন ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপ, অ্যান্টিগুয়া ও বারবুডার প্রেসিডেন্ট লেব্রেখটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড সহ আইন, রাজনীতি, নির্বাচন, মানবাধিকার ও কূটনীতিতে অভিজ্ঞ ১১ জন সদস্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS