News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
মৃত্যুর অর্ধযুগ পর সুবীর নন্দীর নতুন গান

মৃত্যুর অর্ধযুগ পর সুবীর নন্দীর নতুন গান

২০২০ সালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংগীতশিল্পী সুবীর নন্দী। মৃত্যুর অর্ধযুগ পেরিয়ে গেলেও এখনো তাঁর কিছু গান অপ্রকাশিত রয়ে গেছে। মৃত্যুর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সুর–সংগীতে মোট ১১টি গানে কণ্ঠ দিয়ে গেছেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে শিল্পীর কণ্ঠের গানগুলো মুক্তি দেওয়া হচ্ছে।

এরই মধ্যে এই সিরিজের বেশ কটি গান মুক্তি দেওয়া হয়েছে। এবার প্রকাশ পাচ্ছে নতুন আরেকটি গান, গানের শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’ গানটি লিখেছেন জাহিদ আকবর।
স্যাড–রোমান্টিক ধাঁচের এ গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সুবীরদার সঙ্গে এই গানগুলোর প্রকল্প আমার জীবনের অমূল্য স্মৃতির মতো। গানগুলো আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই অ্যাকুয়াস্টিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে। যেমন “আমার আয়ু নিয়ে বাঁচো” গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। গানটির কথাগুলো অসাধারণ। আজ সুবীরদার কণ্ঠ নিয়ে তো বলার কিছু নেই। আমি মনে করি রিলস/টিকটকের এই যুগে এখনো কিছু শ্রোতা রয়েছেন, যাঁরা মেলোডিতে মগ্ন থাকতে চান। এ গানটা তাঁদের জন্য।’

গীতিকবি জাহিদ আকবর বলেন, ‘তানভীরের সুরে কাজ করতে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। এ গানটি যে সুবীরদার কণ্ঠে ধারণ করা হয়েছে, তা আমারও জানা ছিল না। আমি ভেবেছি গানটি পরে আর রেকর্ড হয়নি। কিন্তু এত দিন পর সুবীরদার কণ্ঠে আমার এ গানটি শুনতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। আমি মনে করি, শ্রোতারাও একইভাবে এই গানের মুগ্ধতা নিতে চাইবেন বারবার।’
গানটির একটি লিরিক ভিডিও অবমুক্ত করা হবে প্রথমে। পরে আলাদা দৃশ্যধারণ করে একটি থিমনির্ভর মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। গানটি ঢাকার কোলাহল স্টুডিও, কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে ধারণ ও এর মিক্স মাস্টারিংয়ের কাজ করা হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS