News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা

বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা

বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) জনবল নিয়োগের আবেদন চলছে। ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বেতনের সঙ্গে নানা সুযোগ–সুবিধা আছে এসব পদে।

পদের বিবরণ—

১. পদের নাম: ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
গ্রেড: ৬
মূল বেতন: ৭০,০০০ টাকা।
বাড়িভাড়া: মূল বেতনের ৫৫ শতাংশ।
প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০ শতাংশ (সাইট অফিসের জন্য)।
যাতায়াত ভাতা: ৪,০০০ টাকা।
চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০ শতাংশ।
অন্যান্য: ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স।
শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে এমএসসি বা বিএসসি (অনার্স)। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা (এর মধ্যে ২ বছর পাওয়ার জেনারেশন ইউটিলিটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর (০৮.০২.২০২৬ অনুযায়ী)।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
গ্রেড: ৮
মূল বেতন: ৫২,০০০ টাকা।
বাড়িভাড়া: মূল বেতনের ৫৫ শতাংশ।
প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০ শতাংশ (সাইট অফিসের জন্য)।
যাতায়াত ভাতা: ৩,৫০০ টাকা।
চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০ শতাংশ।
অন্যান্য: ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স।
শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে এমএসসি বা বিএসসি (অনার্স)। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
দক্ষতা: বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
আবেদনে বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (৮.০২.২০২৬ অনুযায়ী)।

আবেদনের নিয়মাবলি—

এই দুই পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের লিংক অথবা www.rnpl.com.bd
আবেদনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ৫টা)।
আবেদন ফি: ২০০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে)।

আবেদনের বিস্তারিত দেখুন এখানে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS