News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিশ্বকাপে সর্বোচ্চ রান করে কানাডাকে হারালো দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে সর্বোচ্চ রান করে কানাডাকে হারালো দক্ষিণ আফ্রিকা

১২ ঘণ্টার ব্যবধানে বিশ্বকাপে দুই ম্যাচে দুইশোর বেশি রান উঠল। সোমবার সকালে ইতালির বিপক্ষে স্কটল্যান্ড ২০৭ রান করেছিল। রাতে সেই সংগ্রহ ছাড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তারা কানাডার বিপক্ষে ২১৩ রানের পাহাড় গড়ে।কঠিন সেই পাহাড়ে চড়তে গিয়ে হোঁচট খায় কানাডা। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কানাডার ইনিংস ১৫৬ রানে থেমে যায়। তাতেই প্রথম ম্যাচে ৫৭ রানের বড় জয়ে শুরু হয় দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রোটিয়াদের দেওয়া ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় কানাডা।সেই শুরু, এরপর নিয়মিত বিরতিতেই একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। পাওয়ার প্লেতে ৪৫ রানে ৪ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে কানাডা। পঞ্চম উইকেটে নবনীত ধালিওয়াল ও হর্ষ ঠাকুর মিলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ২৯ বলে ৩৩ রান করে হর্ষ আউট হতেই ছন্দপতন ঘটে কানাডার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামতে হয় দলটিকে। দলের সেরা ব্যাটার নবনীত। তিনি ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় খেলেন ৬৪ রানের ইনিংস।

প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি ৩১ রানে শিকার করেন চারটি উইকেট। এছাড়া মার্কো জানসেন দুটি উইকেট শিকার করেন।কানাডাকে অল্পতে বেঁধে রেখে ম্যাচ সেরা হন লুঙ্গি।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে কানাডার বিপক্ষে ৪ উইকেটে প্রোটিয়ারা সংগ্রহ করে ২১৩ রানের পাহাড়। মার্করাম ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটিতে ৪২ বলে ৭০ রান আসে। ডি কক কিছুটা রয়েসয়েই এগিয়েছেন। মার্করাম ছিলেন অপ্রতিরোধ্য। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে শেষে ২২ বলে ২৫ রান করে থামেন ডি কক। ২৮ বলে ফিফটি হাঁকান মার্করাম। ৩২ বলে ১০ চার ও ১ ছক্কায় সাজান ৫৯ রানের ইনিংস।

শেষ দিকে ঝড় তোলেন ত্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার। তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে ২০০ পার করে প্রোটিয়ারা। ১৯ বলে ৩৪ রান করে ক্রিজে টিকে ছিলেন স্টাবস। অন্যদিকে ২৩ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন মিলার।

কানাডার আনস প্যাটেল ৩১ রানে নেন ৩ উইকেট। বাকি একটি উইকেট নেন দিলপ্রিত বাজওয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS