News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
ইস্টার্ন ব্যাংকে স্নাতক পাসে টেলার পদে চাকরি, প্রবেশনে বেতন ৩৬,০০০ টাকা

ইস্টার্ন ব্যাংকে স্নাতক পাসে টেলার পদে চাকরি, প্রবেশনে বেতন ৩৬,০০০ টাকা

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির টেলার বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৩ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার, (টেলার)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন: প্রবেশন পিরিয়ডে বেতন হবে ৩৬,০০০ টাকা। প্রবেশন পিরিয়ড ছয় মাস। প্রবেশন সফলভাবে শেষে বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS